রাতেই অস্ত্রপচার, দোয়া চাইলেন মেঘমল্লার বসু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৯

শারীরিক সুস্থতার জন্য রাজনৈতিক শত্রু-মিত্র সকলের দোয়া ও আশীর্বাদ চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম সংগঠনের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। 

পোস্টে তিনি বলেন, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হল। শরীর বিট্রেই করলো। আজ রাতে এপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ। রাজনৈতিক শত্রু-মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।

ইত্তেফাক/কেএইচ