ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ফিরোজ কবীর মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
ফিরোজ কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা দিয়ে কর্মজীবনে প্রবেশের অপেক্ষায় ছিলেন। বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ছয় বছর বয়সে নিজের আয়ে ৬৮ কোটি টাকার বাড়ি
সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজ কবীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাকে স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
ইত্তেফাক/এমআরএম
