ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের দুপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩২

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ)-এর মালিকানাধীন জায়গা দখল করে গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন সিকদার বাড়ির সামনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। এতে সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে ভান্ডারিয়া—কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কের দুই পাশের সওজের জমিতে নির্মিত বেশ কয়েকটি টিনশেড ঘর, দোকানপাট ও অন্যান্য কাঠামো অপসারণ করা হয়।

উপজেলা নির্বাহী রেহেনা আক্তার জানান, সড়কের পাশে এসব অবৈধ স্থাপনার কারণে পথচারী ও যানবাহনের চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছিল। এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। জনস্বার্থে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত অভিযান চলবে। কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে স্থানীয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা।

ইত্তেফাক/এপি