আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে স্থানীয়রা পাচঁরুখী এলাকায় রাস্তার পাশে ডোবায় লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের বয়স প্রায় ৩০ বছর। তার দুই হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে ছিনতাই কারীরা তাকে হত্যা করে সব কিছু নিয়ে গেছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
