ডাকসু নির্বাচনে টিএসসিতে ভোট বন্ধের খবর গুজব: ঢাবি কর্তৃপক্ষ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়েছে—এমন খবরকে গুজব বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, টিএসসিতে ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট গ্রহণ চলছে। ভোট প্রদান প্রক্রিয়া বন্ধসংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

এতে আরও উল্লেখ করা হয়, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির কারণে টিএসসি কেন্দ্রে ভোট বন্ধ হয়েছে—এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে আমার দেশসহ কয়েকটি গণমাধ্যম, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

ইত্তেফাক/এএম