মেহেরপুরের গাংনীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার গাঁড়াডোব-পোড়াপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, গাঁড়াডোব-পোড়াপাড়া গ্রামের জান মোহাম্মদ মন্ডলের ছেলে ভ্যান চালক দাউদ হোসেন (৬০) ও তার স্ত্রী সাহিদা খাতুনের (৫৫) মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। কলহের জেরে স্বামী দাউদ হোসেন নিজ ঘরের মধ্যে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর সে বাড়ির পার্শে আমজাদ মিয়ার ইট ভাটার পার্শ্বের একটি ভেটুল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত ঢাবির শতাধিক শিক্ষার্থী
ভ্যান চালক দাউদ হোসেনের ছেলে ট্রাক চালক বাদশা জানান, বাড়িতে মা-বাবা দুইজন বসবাস করতেন। কি কারণে হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটেছে তিনি কিছুই জানেন না।
প্রতিবেশীরা জানান, বিকালে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় ভ্যান চালক দাউদ হোসেন বাজার থেকে বাড়ি আসে। এরপর কি ঘটনা ঘটেছে কেউ কিছু বলতে পারছেনা। তবে হত্যাকাণ্ড নিয়ে রহস্য ও নানা গুঞ্জন রয়েছে বলে স্থানীয়দের ধারনা।
ইত্তেফাক/জেডএইচডি
