বিরামপুর উপজেলার ভেটাই গ্রাম ১২ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার তরুণ রাসেল ইসলাম (২১) ওই এলাকার উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভেটাই গ্রামের হাসানুজ্জামান বিপ্লবের ছেলে। তার বাড়ির উঠান থেকেই গাঁজা গাছটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বাড়ির উঠানে গাঁজা গাছ রোপন করে রাসেল মাদক সেবীদের কাছে ওই গাছের পাতা বিক্রি করে আসছিল। খবর পেয়ে বৃহস্পতিবার অভিযানে নামে পুলিশ। পরে তার বাড়ি থেকে ১২ ফুটের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে রাসেল রাসেল এ কারবারে জড়িত ছিলেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলার পর আসামিকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
