বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী শ্রম বিষয়ক সম্পাদক, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে নগরের কোতোয়ালী থানা পুলিশ। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে তাকে কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম।

কোতোয়ালি থানার (ওসি) আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রবিবার  আদালতে সোপর্দ করা হয়।

ইত্তেফাক/এএইচপি