রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৪ জন নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৪

রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সামারা অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় ৪ জন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরেচেভ এ তথ্য জানিয়েছেন।

তিনি রাশিয়ান সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক 'ভিকন্টাক্টে' লিখেছেন, 'আমি গভীরভাবে দুঃখের সঙ্গে ঘোষণা করছি, রাতের বেলায় শত্রুপক্ষের ড্রোনের আক্রমণে চার জন প্রাণ হারিয়েছেন। এটি আমাদের প্রত্যেকের জন্য একটি অপূরণীয় ক্ষতি। যারা মারা গেছেন তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

তিনি আরও বলেন, সামারা অঞ্চলের সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। তাদের আর্থিক সহায়তাসহ সকল প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

গভর্নর আরও বলেন, হামলায় একজন আহত হয়েছেন। আমাদের সেরা চিকিৎসা পেশাদাররা তাদের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

ইত্তেফাক/এসকে