শিশু-কিশোরদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার-২০২৫ শুরু হয়েছে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫

অসাধারণ সাড়া পাওয়া মার্কস অলরাউন্ডার ২০২৫, গত ১৯ এবং ২০ সেপ্টেম্বর সফলভাবে ৫টি ভেন্যুতে (চিটাগাং পোর্ট অথরিটি স্কুল এন্ড কলেজ, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চিটাগাং কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, বায়তুশ শরফ জাবেরিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ, কক্সবাজার এবং হাটহাজারী পার্বতী মডেল হাই স্কুলে) অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নিয়েছে চট্টগ্রাম শহর, পটিয়া, হাটাজারি ও কক্সবাজারের  অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থীরা।

বাংলাদেশের সকল স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহ 
প্লে-৪র্থ : জুনিয়র স্কুল। বিষয়ঃ গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা।
৫ম -৮ম : মিডল স্কুল। বিষয়ঃ গান, নাচ, অভিনয়,  চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।
৯ম - ১২দশ : হাই স্কুল এবং কলেজ।  বিষয়ঃ গান, নাচ, অভিনয়,  চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।

মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।

গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।

৩টি গ্রুপের ৬ টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক।

জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে www.marksallrounder.com

যেকোনো প্রয়োজনে কল করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮ টা) 09614516171

ইত্তেফাক/এমএএস