চাকসু নির্বাচন

হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২ প্রার্থী নির্বাচিত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রকাশিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় দেখা গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ২২ জন প্রার্থী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে চাকসুর অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

পাঁচটি হলের ৭০টি পদের জন্য ১২৫ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২১টি পদে কেবল একজন করে শিক্ষার্থী মনোনয়নপত্র দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা নির্বাচিত হবেন। এর মধ্যে শাহজালাল হল সংসদে একজন, বিজয় ২৪ হলে একজন, নবাব ফয়জুন্নেছা হলে ১১ জন, প্রীতিলতা হলে দুজন, শামসুন্নাহার হলে সাতজন।

শামসুন্নাহার হলের ছাত্রী সংসদে ‘খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক’ পদটি ফাঁকা রয়েছে। বিজয়ী হলেন যারা বিজয় ২৪ হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা সাহা, প্রীতিলতা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী দুজন হলেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা চাকমা ও বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে সিরাজুম মুনিরা।

শামসুন্নাহার হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সাতজন হলেন দপ্তর সম্পাদক পদে সাইমুম সাদিয়া, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোসা. নিসাদ জান্নাত, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে ইফফাত আরা জুঁই, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে কানিজ ফাতেমা সিফাত, নির্বাহী সদস্য পদে নাফিসা নাঈম তাসফিয়া, মিফতাহুল জান্নাত ও মোসা. আফিয়া জাহিন।

নবাব ফয়জুন্নেছা হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ১১ জন হলেন সহ-সভাপতি পদে পারমিতা চাকমা, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইতি চাকমা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে অপরাজিতা বড়ুয়া তিন্নী, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে খিং খিং ছেন, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে মোনালিসা চাকমা, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে শ্রেয়া তালুকদার, নির্বাহী সদস্য পদে অনন্যা চাকমা, প্রমিতা ত্রিপুরা ও শিপ্রা অনচংগা বিজয়ী হয়েছেন।

অপরদিকে, ছাত্রদের ৯টি হলে ১২৬টি পদ রয়েছে। এসব পদে ৩৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শাহজালাল হলে রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘আমাদের ছাত্রদের একটি হলে একজন এবং ছাত্রীদের হলগুলোর কয়েকটি পদে ২১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন। তবে তারা যদি নাম প্রত্যাহার করে নেন তাহলে তারা নির্বাচিত হবেন না।’

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চাকসু নির্বাচনে ভিপি পদে ২৩ জন, জিএস পদে ২১ জন, এজিএস পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দপ্তর সম্পাদক পদে ১৮ জন, সহ-দপ্তর সম্পাদক পদে ১৩ জন, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহ-ছাত্রী কল্যাণসম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, সহ-খেলাধুলা ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোন হলে কতজন বিজয়ী নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালযের পাঁচটি হল রয়েছে। প্রতিটি হল সংসদে ১৪টি করে পদ রয়েছে।

ইত্তেফাক/এমএএস