মানিকগঞ্জে মহিলা দলের নেত্রী পলির দলীয় পদ স্থগিত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১

মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলির দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তার পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

উল্লেখ্য, অন্যের জমিদখল, বালুমহাল দখল, মাদক ব্যবসা, প্রতিবেশীর ওপর অত্যাচারসহ বিভিন্ন রয়েছে পলির বিরুদ্ধে।

ইত্তেফাক/এমএএম