জামালপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সুখনগরী বারোখাদা গ্রামে  প্রায় ৮ বিঘা জায়গার ওপর বিসৃতৃত পুকরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন সুলতান ভৌলা ও তার ভাই সাইফুল ইসলাম। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তারা দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।

ভুক্তভোগী সুলতান ভৌলা বলেন, প্রতি বছরের মতো এবারও লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। এরমধ্যে সিলভার, ব্রিগেট, গ্লাসকার্প, বাটাসহ বিভিন্ন জাতের মাছ ছিল। তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা আমার পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে। মাছের আনুমানিক পরিমান হবে ৭০/৮০ মণ।

তিনি নির্দিষ্ট কোন ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ করেননি তবে থানায় ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে এ বিষয়ে বক্তব্য জানতে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল্লাহ সাইফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএম