ঢাকা মেডিকেলের সিসিইউতে যুক্ত হলো ২০ বেড

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০

হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের নিবিড় সেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে-‘সিসিইউ’তে যুক্ত হলো আরও ২০ নতুন বেড। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) এই ২০ বেডের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এ নিয়ে পূর্বের ১৯ বেডসহ সিসিইউ’তে মোট বেডের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ টিতে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বাইরে এটিই বৃহত্তর সিসিইউ হলো। 

ইত্তেফাক/এমএএম