কমলাপুরে ট্রেন সান্টিং করতে গিয়ে কাটা পড়ে রেল কর্মচারী নিহত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭

রাজধানীর কমলাপুর রেলস্টেশন ইয়ার্ডে রেলের এক পয়েন্টসম্যান ট্টেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

তার নাম নাসির উদ্দিন (৪৫)। তিনি কমলাপুরে স্টেশন ইয়ার্ড পয়েন্টসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন বলেন, রাত ৩ টার দিকে স্টেশন ইয়ার্ডে ট্টেনের সান্টিং করছিলেন। এসময় আরেকটি ট্টেনে তিনি কাটা পড়েন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

ইত্তেফাক/এনএন