ঝুঁকিপূর্ণ ৮৯ট পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দিবে পুলিশ: ডিএমপি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭

অধিক ঝুকিপূর্ণ হওয়ায় রাজধানীর ৮৯ টি পূজা মন্ডপে বাড়তি নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ। তবে এসব মন্ডপে নাশকতা শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

২৫৯ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মন্ডপের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি বলেছেন, এবারের দুর্গাপূজা ঘিয়ে বড় ধরণের কোনও নাশকতার শঙ্কা নেই। তবুও আমরা কিছু পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহৃত করেছি। সেসব মণ্ডপগুলো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি, গোয়েন্দা পুলিশ, সিটিটিসি, সাইবার ইউনিট, বোম ডিস্পোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা নিরাপত্তা দিবেন।

রবিবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আরোও বলেছেন, রাজধানীর প্রতিটি পূজামণ্ডপকে নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এবার চার স্তরে ২৪ ঘন্টা নিরাপত্তায় পুলিশ সদস্যদের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা সদস্যসহ বিশেষ ইউনিটগুলো নিয়োজিত থাকবে। এছাড়াও প্রতিটি থানার টহল টিম এবং ডিএমপি বিভিন্ন বিভাগে কর্মরত পুলিশের উর্ধতন কর্মকর্তাও নিরাপত্তা পরিদর্শন ২৪ ঘন্টা নিয়োজিত থাকলেও জানিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার আরও বলেন, এই উৎসবকে সবার কাছে একটি উৎসবমুখর পরিবেশে রাখতে প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত রাখা হয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সেচ্ছাসেবকরাও থাকবে।

মন্দির ও প্রতীমাগুলোকে নিরাপত্তায় রাখতে পূজা উদযাপন কমিটির প্রতি আহ্বান রেখে ডিএমপি কমিশনার বলেন, ভক্তরা রাতে মন্দির থেকে চলে যাওয়ার পর থেকে আবার ভোর সকালে মন্দির আসার আগ পর্যন্ত প্রতীমাকে নিরাপদ দিতে অন্তত দুইজন সেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে। যাতে করে কোনও ধরণের অপ্রতিকর ঘটনা ঘটগে না পারে।

 

ইত্তেফাক/এনএ