পদ্মার ১১ কেজির ঢাই মাছ, বিক্রি ৪৬ হাজার টাকায়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে একটি ১১ কেজি ওজনের ঢাই মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়ার চরকর্ণেশনা এলাকায় পদ্মা নদী থেকে জেলে কবির হলদার জালে মাছটি ধরেন। এরপর তিনি মাছটি ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, 'জেলের কাছ থেকে সরাসরি ১১ কেজি ওজনের ঢাই মাছটি ৪ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় ক্রয় করি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে কেজিতে ২০০ টাকা লাভে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। তার পরিবারের জন্য মাছটি কিনেছেন; কুরিয়ারে তা পাঠিয়ে দেওয়া হয়েছে।'

ইত্তেফাক/এএম