সৃজিতের সঙ্গে দূরত্ব কেন, জানালেন মিথিলা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৭

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, নামের সাথে ডক্টর উপাধি যোগ হওয়ার পর প্রথমবার একটি পডকাস্টে দেখা গেছে তাকে। ওই আয়োজনে ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রথমবার সামনে এনেছেন মিথিলা।

তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করলেও, চর্চা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিথিলার। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে এখন চিত্রটা পাল্টেছে।

সৃজিতের সঙ্গে কলকাতার আরেক অভিনেত্রীর প্রেমের গুঞ্জন তুঙ্গে, তাই মিথিলার সঙ্গে এখনও এক ছাদের নিচে সৃজিত রয়েছেন কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। মিথিলার মন্তব্যগুলো গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিয়েছে। সৃজিত মুখার্জির সঙ্গে তার দীর্ঘ দূরত্বের কারণ হিসেবে তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। কারণ আমার ভিসা নেই।’

পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চান, সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’ তিনি এখন আপনার হাজবেন্ড এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী জানান, হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে।

ইত্তেফাক/এটিএন