সহজ লক্ষ্যে সাবলীল শ্রীলঙ্কা

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:২৩

বাংলাদেশের দেয়া ২৩৯ রানের সহজ লক্ষ্যে সাবলীলভাবে এগুচ্ছে শ্রীলঙ্কা। অভিস্কা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে ৭১ রানের ওপেনিং জুটি গড়েন। এরপর করুনারত্নের উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। তবে ফার্নান্দো খেলতে থাকেন ঝড়ো ইনিংস। দলীয় ১২৯ রানে সেই ফার্নান্দোকে বিদায় করেন মুস্তাফিজ। স্বল্প সময়ের মধ্যে কুশাল পেরেরার উইকেটও তুলে নেন তিনি। 

তিন উইকেট হারানোর পর লঙ্কানদের রানের গতি কিছুটা কমে আসে। ৩০ ওভারের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেটে 

এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে আট উইকেটে ২৩৮ রান করে বাংলাদেশ। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন মুশফিকুর রহিম। মাত্র ১১৭ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশকে অনেকটাই লড়াইয়ে ফেরান তিনি। সেখান থেকে মেহেদি হাসান মিরাজকে নিয়ে দলীয় স্কোর দুইশ পার করেন মুশফিক। 

এরপর ৪৯ বল থেকে ৪৩ রান করা মিরাজ আউট হয়ে যান। তবে মুশফিক ক্রিজে ছিলেন শেষ পর্যন্ত। যদিও মাত্র দুই রানের জন্য তাকে সেঞ্চুরি বঞ্চিত হতে হয়েছে। ১১০ বল থেকে ছয়টি চার ও একটি ছক্কার মারে মুশফিক দারুণ এই ইনিংস খেলেন। লঙ্কান বোলারদের মধ্যে আখিলা ধনঞ্জয়া, নুয়ান প্রদীপ ও ইসুরু উদানা দুটি করে উইকেট নেন।

এর আগে প্রথম ম্যাচে ৯১ রানে হেরে বাংলাদেশ পিছিয়ে পড়েছে সিরিজে। আজ দ্বিতীয় ওয়ানডে জিততে পারলে সিরিজে টিকে থাকবে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাই বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজ।

ইত্তেফাক/কেআই