বাংলাদেশের কৃষি খাতে টেকসই উন্নয়নের পথে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে গ্রো গ্রেইন লিমিটেড। পতিত জমিকে আবাদযোগ্য করে কৃষি সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের কৃষি-অর্থনীতিতে যুক্ত করেছে নতুন মাত্রা।
আধুনিক কৃষি ব্যবস্থাপনায় পতিত জমি অধিগ্রহণ করে পরিকল্পিত উপায়ে চাষাবাদ চালু করছে গ্রো গ্রেইন। এর ফলে যেমন কৃষি উৎপাদন বাড়ছে, তেমনি স্থানীয়ভাবে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। প্রতিষ্ঠানটি মাছ, হাঁস-মুরগি ও সবজি চাষে সমন্বিত খামার ব্যবস্থাপনা চালু করেছে। একটি পুকুরে স্তরভেদে বিভিন্ন প্রজাতির মাছ চাষ, পুকুরের পাড়ে সবজি এবং পুকুরের উপরে হাঁস বা মুরগি পালনের পদ্ধতিটি একে করেছে বহুগুণ লাভজনক।
নিজস্ব খামারের পাশাপাশি এলাকার কৃষকদের কাছ থেকেও ন্যায্য মূল্যে কৃষিপণ্য সংগ্রহ করে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এতে কৃষক পাচ্ছেন তাদের উৎপাদনের উপযুক্ত মূল্য, আর মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কার্যত বাতিল হয়ে যাচ্ছে।
গ্রো গ্রেইন নিয়মিত তাদের কার্যক্রম, প্রকল্প অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছে। এতে প্রতিষ্ঠানটির প্রতি তৈরি হয়েছে জনআস্থা ও গ্রহণযোগ্যতা।
কৃষকের উন্নয়ন ও টেকসই কৃষিখাত গঠনে অসামান্য অবদানের জন্য গ্রো গ্রেইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর সজিবুর রহমান সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতির জন্য মনোনীত হয়েছেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাহিদা আক্তার বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতির মনোনয়ন আমাদের গর্বিত করেছে। এটা আমাদের আরও অনুপ্রাণিত করবে কৃষি খাতে টেকসই কর্মসংস্থান ও ব্যবসায়িক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে।

