ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ শতাধিক রোগী হাসপাতালে 

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৭:০১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।

এই বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১৭ জন পুরুষ ও ১০৭ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৫৩ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ