খুলনার কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৯:৪২

খুলনার কয়রা উপজেলায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তার বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করা হয়।

সেলিম কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার কয়রা গ্রামে অভিযান চালিয়ে সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করে যৌথ বাহিনী।

কয়রা থানার উপপরিদর্শক তারিক মাহমুদ বলেন, এ বিষয়ে কয়রা থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/এমএএস