বিয়ে করেছেন দেশের বহুল আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। স্বামী মো. সিদ্দিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। এদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
রোববার দিবাগত (১৩ অক্টোবর) রাতে সিদ্দিক তার ফেসবুকে ছবি শেয়ার করে লেখেন, ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনো তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।’
তনি তার পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা।
তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’
এদিকে, সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে তনি তার স্বামীর উদ্দেশে বলেছেন, ‘প্লিজ বি মাই জাস্ট ফ্রেন্ড।’ এরমধ্যেই সিদ্দিক নিজের ভেরিফায়েড ফেসবুকে তনির সঙ্গে মেরিটাল স্ট্যাটাস দিয়েছেন।
জানা যায়, ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন।
