বাংলাদেশ-হংকং লড়াই টিভিতে নয়, দেখা যাবে অনলাইনে 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৫:১২

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি। 

গত ৯ অক্টোবর ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে হেরে যায় বাংলাদেশ। তাই এই ম্যাচ প্রতিশোধের সঙ্গে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই লাল-সবুজের প্রতিনিধিদের জন্য। কেননা এই ম্যাচ হারলেই শেষ হয়ে যাবে বাংলাদেশের এশিয়া কাপের মূলপর্বে খেলার স্বপ্ন। 

May be an image of American football, football and text that says "መቢ ង 2 TOPU SAAD ባስ 足 神 Ngt OF RAr Ar 3 S ብረት"

আজকেই ম্যাচ দেখা যাবে না টিভিতে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচ দেখাবে ওটিটি অ্যাপ ‘বঙ্গ’। সরাসরি সম্প্রচার করবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি। 

ঘরের মাঠের ম্যাচটি যেখান থেকে টি স্পোর্টস সরাসরি দেখিয়েছিল, সেখানে এবার টিভি সূচিতে এই ম্যাচ নেই। তাদের তালিকায় আছে লাহোর টেস্ট, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও সন্ধ্যার তৃতীয় ওয়ানডে—আফগানিস্তান বনাম বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। এশিয়া কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই হামজা-জামালদের সামনে। 

ইত্তেফাক/জেডএইচ