বাচ্চাদের সব কিছুতে জড়াবেন না: তনি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৫০

সম্প্রতি বিয়ে করেছেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। স্বামী মো. সিদ্দিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। তবে প্রাক্তন স্বামী মারা যাওয়ার এক বছরও পার হয়নি- এমতাবস্থায় নতুন বিয়ে করায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কটাক্ষের স্বীকার হচ্ছেন তিনি।

এমনকি অনেকেই তার বাচ্চাদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করায় এবার চটেছেন তিনি। 

এনিয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট ও দিয়েছেন তনি। তিনি লেখেন, না জেনে না বুঝে বাচ্চাদের যারা সব কিছুতে ইনভলড করেন এটা কিন্তু খুব খারাপ। 

তিনি আরও লেখেন, আমাকে নিয়ে বেশি বেশি পোস্ট দেন, নিউজ করেন অসুবিধা নেই, আমার আইডিতে ফলোয়ার্স বাড়ে ।

চলতি বছরের ১৫ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও তার প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে।

উল্লেখ্য, প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনি।

ইত্তেফাক/এনটিএম