মিডিয়া রং ছড়িয়েছে

রিপন ভরণপোষণ দেয় না, এমন কথা ঠিক না: রিপনের বাবা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৯:২৮

‘রিপন ভিডিও’ নামে পরিচিত রিপন মিয়া দেশের জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর। অনেক আগে থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণাসহ বিভিন্ন কাজেও যুক্ত হতে দেখা গেছে রিপন মিয়াকে।

মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশন তাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। যেখানে তার বাবা- তার মায়ের বরাত দিয়ে বলা হয়, রিপন মিয়া তাদের ভরণপোষণ দেন না।

বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে রিপন মিয়ার বাবা নতুন এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, রিপন মিয়া তাদের ভরণপোষণ দেন না- এমন অভিযোগ সত্য না। বলেন, তার ছেলে সব দিক থেকে ভালো। মিডিয়া রং ছড়িয়েছে- এমন দাবি করে জানান, এমন রঙ ছড়ানোর কোনো মানে নেই।

রিপনের বাবা বলেন, ‘আল্লাহ দুইটা গরু দিসে, লাখ টাকার সম্পদ দিসে, আমি চলতে পারতেসি। ছেলের কাছে আমি যাই না। এর পরেও আমারে রাস্তাঘাটে পাইলে পাঁচশ/এক হাজার দিতেই আছে। হ্যায় বিদেশতন আয়া আমারে সেলাম করতাসে, সেলাম কইরা আমার পাও হ্যার মাথাত উঠাইতে হইবো। আমার ছেলে খারাপ কোনহান দিয়া, আমি তো খারাপ পাইনাই।’

নিজের স্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ওর মা বলসে একটা কথা, কষ্ট করে মানুষ করসে, সে বলতেই পারে, এইটাই স্বাভাবিক। রিপনকে নিয়ে টিভিতে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য কিনা এমন প্রশ্নে রিপনের বাবা বলেন, ‘এমন কথা সত্যি না, তারা আমার ছেলের খারাপ করসে।’

ইত্তেফাক/এটিএন