হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০০:৩৩

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৬ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

এর আগে বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টায় তাকে হাসপাতালে নেওয়া হবে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে তিনি এ তথ্য জানান।

ইত্তেফাক/এমএএম