জয়পুরহাটের পাঁচবিবিতে একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে আরিফ হোসেন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আওলাই ইউনিয়নের ভুতগাড়ী বাজারের আনিছুর রহমানের দোকান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক সদর উপজেলার মুরারীপুর গ্রামের মো. আনোয়ার হোসেন ওরফে জলিলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়া জানায়, আরিফ হোসেন পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। সে গত দুই মাস পূর্বে উপজেলার গোড়না গ্রামের মৃত নুর আলাউদ্দিনের পুত্র আনিছুর রহমানের ভূতগাড়ী বাজারে একটি ঘর ভাড়া নিয়ে মোটরসাইকেল মেরামতের কাজ করছিল।
ঘটনার দিন রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে করে।
সকালে এক নারী আরিফের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
