রাকসু নির্বাচন

লতিফ, মখদুম, ফজলুল হক ও জুলাই–৩৬ হলে ভিপি–এজিএসে এগিয়ে শিবির, জিএসে আম্মার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ঘোষিত সর্বশেষ ফলাফলে চারটি আবাসিক হলে (নবাব আব্দুল লতিফ, শাহ মখদুম, শেরে বাংলা ফজলুল হক ও জুলাই–৩৬ হল) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে তিনটি হলে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পর্যায়ক্রমে এসব হলের ফলাফল ঘোষণা করা হয়।

নবাব আব্দুল লতিফ হল

ভিপি পদে শিবির–সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৫১৮ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৭ ভোট।
জিএস পদে সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৪৮৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির–সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ১৮৪ ভোট।
এজিএস পদে এস এম সালমান পেয়েছেন ২৭৮ ভোট, ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৪৯ ভোট।

শাহ মখদুম হল

ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭৩২ ভোট, আবীর পেয়েছেন ১৭৩ ভোট।
জিএস পদে আম্মার পেয়েছেন ৬৭০ ভোট, ফাহিম রেজা পেয়েছেন ২৯৭ ভোট।
এজিএস পদে সালমান পেয়েছেন ৩৮৭ ভোট, এষা পেয়েছেন ৩৬৮ ভোট।

শেরে বাংলা ফজলুল হক হল

ভিপি পদে জাহিদ পেয়েছেন ৪৮৯ ভোট, আবীর পেয়েছেন ৯৭ ভোট।
জিএস পদে আম্মার পেয়েছেন ৪১৯ ভোট, ফাহিম রেজা পেয়েছেন ২৩৩ ভোট।
এজিএস পদে সালমান পেয়েছেন ২৮২ ভোট, এষা পেয়েছেন ২১২ ভোট।

জুলাই–৩৬ হল

ভিপি পদে জাহিদ পেয়েছেন ৯৪৫ ভোট, আবীর পেয়েছেন ৩০০ ভোট।
জিএস পদে আম্মার পেয়েছেন ৮৩৫ ভোট, ফাহিম রেজা পেয়েছেন ৫১০ ভোট।
এজিএস পদে সালমান পেয়েছেন ৫২৪ ভোট, এষা পেয়েছেন ৩৭৩ ভোট।

ফলাফলগুলো ঘোষণার সময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নুরুল মোমেনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা।

ইত্তেফাক/এএম