জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিনকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদে সই করার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে এবং আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। আশা করি, রাজনৈতিক দলগুলো এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও ঐকমত্যে পৌঁছাতে পারবে। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র কায়েম করতে চাই।’
তিনি আরও বলেন, ‘এই সনদের অনেক ধারায় সর্বসম্মতভাবে ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে ভিন্নমতও রয়েছে। এই সবকিছু নিয়েই জুলাই জাতীয় সনদ।’
