আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২০:১৩

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. জাহিদ সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর মিরপুর-১১ মেট্রো রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. জাহিদ সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এমএএস