রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আফজাল খান সুমন (৪২), ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩), নাটোর এন এস সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক দস্তগীর ইসলাম সজীব (২৩)।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করে আসছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

