আলোর উৎসবে উদ্ভাসিত স্টামফোর্ড ইউনিভার্সিটি

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ২০:১০

আলোক আর আনন্দের মেলবন্ধনে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ২০ (সোমবার) অক্টোবর অনুষ্ঠিত হলো ‘আলোর উৎসব ২০২৫’। সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ দীপাবলি উৎসবে প্রাণ ফিরে পায় পুরো ক্যাম্পাস, দীপ্তিময় প্রদীপশিখায় ঝলমল করে ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার ড. জিয়াউল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. কামরুজ্জামান মজুমদার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য, এবং পাবলিক রিলেশন ডিভিশনের এইচওডি প্রদীপ্ত মোবারক। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে উৎসবটি হয়ে ওঠে এক প্রাণময় মিলনমেলা।

দীপাবলির রঙে রঙিন এই উৎসবে শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্বলন, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও দৃষ্টিনন্দন আলোকসজ্জার মাধ্যমে রাতটিকে করে তোলে স্মরণীয়। দীপের আলো ছুঁয়ে যায় সবার হৃদয়—ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি রেখে যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

ধর্মীয় সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে বিশ্বাসী স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আবারও প্রমাণ করল—বৈচিত্র্যের মাঝেই লুকিয়ে আছে ঐক্যের সৌন্দর্য, আর আলোই পারে দূর করতে সকল অন্ধকার।

ইত্তেফাক/এএইচপি