দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এক অনন্য ফটোশুটে ভক্তদের চমকে দিয়েছেন। মা রেহানা মাসউদের বিয়ে ও বউভাতের শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁডিয়েছেন তিনি। ৪৫ বছর আগের সেই শাড়িগুলোতে সোনার সুতোয় কাজ, আর তাতে লুকিয়ে আছে যেন এক চিরন্তন রূপকথা—যা এখনো নতুন বিবাহের গন্ধে ভরপুর। মায়ের শাড়ি পরে ফটোশুট করে জয়া আহসান তা নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

