পঞ্চগড়ের বোদা উপজেলার ৬০ নম্বর নয়াদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝাড়ু না দেওয়ায় আবু বক্কর ছিদ্দিক (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করেছেন স্কুলের নৈশ্যপ্রহরী কাম দপ্তরী মো. জাহিদুল ইসলাম।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে চলমান ক্লাসের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মারধরের খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা স্কুলে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী আবু বক্কর জানায়, জাহিদুল ইসলাম প্রতিদিন তাদের কাছ থেকে স্কুলের রুম, মাঠ ও বাথরুম পরিস্কার করে নেয়। বুধবার (২২ অক্টোবর) স্কুলে ঝাড়ু না দেওয়ায় ওই স্কুলের নৈশ্যপ্রহরী শিক্ষার্থী আবু বক্কর ছিদ্দিককে দুই গালে ৭/৮টি চড় থাপ্পর মারে। গালগুলো পাঁচ আংগুলের দাগ দেখা যায়।
এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক খালেদা আক্তার জানান, স্কুলে এসে অভিবকরা গোলমার শুরু করলে আমি জানতে পারি স্কুলের নৈশ্যপ্রহরী জাহিদুল এক ছাত্রকে মারপিট করেছে। মাইরপিটের বিষয়টি আমি ছাত্র ও অভিভাবদের মুখে শুনেছি। কিন্তু জাহিদুলের মুখে শোনার আগে সে স্কুল থেকে চলে গেছে। আমি এ ঘটনাটি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেই সাথে এই ঘটনায় অভিভাকদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান, নয়াদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার ঘটনাটি আমাকে অবহিত করেন। এই ঘটনায় স্কুলের নৈশ্যপ্রহরীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি আরো জাানন।
