তৃতীয় সন্তানের বাবা হলেন আরফিন রুমি

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১০:২৪

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সংগীতশিল্পী আরফিন রুমি। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিটে তার স্ত্রী কামরুন নেসা এক পুত্রসন্তানের জন্ম দেন। 

স্যোশাল মিডিয়ায় খবরটি নিজেই জানিয়েছেন জনপ্রিয় এ গায়ক। 

এক ফেসবুক স্ট্যাটাসে আরফিন রুমি লিখেছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে। ছেলের নাম কিয়ান আরফিন আরহান। 

এর আগে ২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন আরফিন রুমি। 

রুমি ও কামরুন নেসা দম্পতির আরেক পুত্রসন্তান রয়েছে। তারও আগে ২০০৮ সালে ভালোবেসে গায়িকা লামিয়া ইসলাম অনন্যার সঙ্গে ঘর বাঁধেন গায়ক। সেই সংসারে রুমির এক পুত্রসন্তান রয়েছে।

 
ইত্তেফাক/পিএস