সিলেট নগরীর নির্দিষ্ট কিছু এলাকায় জরুরি বিদ্যুৎ উন্নয়ন ও মেরামত কাজের জন্য দুই দিন (শুক্রবার ও শনিবার) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিউবো সূত্রে জানা যায়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্র এবং ১১ কেভি বালুচর ফিডারের অধীনে বিদ্যুৎ লাইন নির্মাণ, মেরামত ও সংরক্ষণ কাজ সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নগরীর জল্লারপাড়, ক্বিন ব্রিজ, নবাব রোড, লালাদীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউস, কলাপাড়া, ভাতালিয়া, সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগরদীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়া পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা ও ভাঙ্গাটিকর এলাকায়।
সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ-১)-এর নির্বাহী প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ে শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ সব ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো জানায়, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ১১ কেভি বালুচর ফিডারের অধীনস্থ এলাকাগুলোতে। এসব এলাকার মধ্যে রয়েছে—বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও আশপাশের এলাকা।
সিলেট বিউবো (বিক্রয় ও বিতরণ বিভাগ-২)-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক জানান, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় জরুরি মেরামত, ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ সম্পন্ন করা হবে। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ে লাইন চালু আছে বলে বিবেচনা করতে অনুরোধ করেছেন তিনি।
বিউবো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
