এএফসি চ্যালেঞ্জ লিগ

কুয়েতে আজ বসুন্ধরা কিংসের প্রথম খেলা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৫২

কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে আজ মাঠে নামছে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ওমানের আল সীভ ক্লাব। জাবের আল মুবারাক আল সাবাহ স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। গ্রুপ পর্বে লড়াই করছে কিংস। বি গ্রুপে ওমানের আল সীভ ক্লাব ও বসুন্ধরা কিংস ছাড়াও লেবাননের আল আনসার এফসি এবং স্বাগতিক কুয়েতের কুয়েত এসসি রয়েছে। 

গ্রুপ পর্ব থেকে দুটি দল নকআউট পর্বে খেলবে। ২৮ অক্টোবর লেবাননের ক্লাবের বিপক্ষে এবং শেষ ম্যাচ ৩১ অক্টোবর কুয়েতের ক্লাবের বিপক্ষে খেলা। কুয়েতে টুর্নামেন্টে যাওয়ার আগে কিংসের প্রায় সব ফুটবলারই জাতীয় দলে ছিলেন। তারা হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলেছেন। এটা একটা বড় সুবিধা পেয়েছে কিংস। 

May be an image of 4 people, people playing American football, people playing football and text that says "DELWAR 33 3? BAЛ 2 Kings"

এছাড়াও ঘরোয়া ফুটবলে ৪টি ম্যাচ খেলেছে। কিংস তার শক্তি বৃদ্ধির জন্য প্রিমিয়ার ফুটবল লিগের দল ফর্টিস এফসি থেকে তিন জন ফুটবলার নিয়েছে। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বলে দাবি করেছেন অধিনায়ক তপু বর্মন। গত মঙ্গলবার কুয়েতে যায় বসুন্ধরা কিংস। 

এএফসির টুর্নামেন্টে এশিয়ার ২০টি ক্লাব ফুটবল দল ৫টি গ্রুপ বাছাই খেলছে। অন্যান্য গ্রুপের খেলা শুরু হয়ে গেছে। এটি নতুন একটি টুর্নামেন্ট। চ্যালেঞ্জ লিগ হচ্ছে এএফসি সবচেয়ে নিচের সারির টুর্নামেন্ট। এর আগে এএফসি ক্লাব ফুটবলে খেলছে কিংসরা। কিন্তু কোনো বারই ভালো পারফরম্যান্স করতে পারেনি, সাফল্য আনতে পারেনি। বার বার ব্যর্থ হয়ে ফিরে এসেছিল।

ইত্তেফাক/জেডএইচ