সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮১২

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ২০:৩৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২৮৭ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এআইজি শাহাদাত হোসেন বলেন, সারাদেশে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৮১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, একটি চাপাতি এবং একটি রামদা জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/এনটিএম