ফারহাতুলের শেষ ভরসা এখন ‘বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট’, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০১

মো. সাদেকুল ইসলাম ও তার স্ত্রী মোছা. শিউলি বেগমের ছোট ছেলে মো. ফারহাতুল মাহমুদ হাসান, মাত্র ১৫ বছর ৭ মাস বয়সে তিনটি জটিল রোগের সঙ্গে যুদ্ধ করছেন। ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র ফারহাতুলের জীবন এখন চিকিৎসার আশায় বাঁধা।

ছোট বেলাতেই ফারহাতুলকে ব্লাড ক্যান্সার, হেপাটাইটিস-সি ভাইরাস এবং ই-বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত করে। দেশের সুনামের চিকিৎসকরা এক মাস চিকিৎসার পরও তার স্বাস্থ্যের কোনো উন্নতি দেখতে পাননি। প্রতিমাসে ফারহাতুলকে ১০ ব্যাগ রক্ত দিতে হয় এবং প্রতিদিন ঔষধ খরচ হয় ১০ হাজার টাকা।

চিকিৎসার আশায় পরিবারের সদস্যরা ভারতের চেন্নাই এবং সিঙ্গাপুরের উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। দীর্ঘ বছর ধরে ফারহাতুলকে চেন্নাই এ্যাপোলো ক্যান্সার হাসপাতাল ও খ্রিষ্টান মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা অব্যাহত থাকার পর ধীরে ধীরে কিছু উন্নতি আসে, কিন্তু চিকিৎসার খরচ ছিল সীমাহীন।

বর্তমানে ফারহাতুলের বোন মেরুর মাধ্যমে বোন-মেরু ট্রান্সপ্ল্যান্ট করার সময় এসেছে। ভারতের চেন্নাই এ্যাপোলো ক্যান্সার হাসপাতাল ডাক্তাররা ট্রান্সপ্ল্যান্টের জন্য ৫০ লক্ষ টাকা খরচ অনুমান করেছেন। তবে ৭ বছর ধরে চিকিৎসার জন্য দুই কোটি পঞ্চাশ লাখ টাকা খরচ করার পরও সাদেকুল ইসলাম পরিবারের কাছে এ অর্থ যোগাড় করা সম্ভব নয়।

ফারহাতুলের বাবা-মা দেশের সহৃদয় মানুষদের কাছে সাহায্য চাইছেন, যাতে তাদের সন্তান নতুন জীবন ফিরে পেতে পারে। এই মুহূর্তে ফারহাতুলের চিকিৎসার জন্য প্রয়োজন ৫০ লক্ষ টাকা।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
•    মোঃ সাদেকুল ইসলাম, সঞ্চয় হিসাব নং- ২০৫০২২৬০২০১২৫১১০৮, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা
•    মোঃ সাদেকুল ইসলাম, সঞ্চয় হিসাব নং- ১৭৮১৫১১১০৬০৫, ডাচ্ বাংলা ব্যাংক, রামপুরা শাখা
•    মোঃ সাদেকুল ইসলাম, সঞ্চয় হিসাব নং- ১৯২২১০৭০০১০৪৪০, প্রাইম ব্যাংক, বনশ্রী শাখা
•    বিকাশ ও নগদ: ০১৮৬৪-২৯১৩২৭, ০১৮৬৪-২৯১৩২৮
ফারহাতুলের জীবন বাঁচাতে দেশবাসীর সাহায্য প্রয়োজন। ছোট ছোট অবদানও তার মুখে হাসি ফোটাতে পারে।

ইত্তেফাক/এএইচপি