সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় দাদার কারাদণ্ড

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৪:৪৯

সিরাজগঞ্জ পৌর এলাকায় ধর্ষণ মামলায় দাদা আব্দুস সাত্তারকে (৭০) ৭ বছরের কারাদণ্ড, বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তারের বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়া মহল্লায়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো: নাজির এ আদেশ দেন। আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাবলু এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়া মহল্লায় আব্দুস সাত্তার তার ছেলে আব্দুল খালেক পরিবারসহ একই বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ১৯ আগস্ট দুপুরে আব্দুস সাত্তার তার নাতনিকে ধর্ষণ করেন। এসময় শিশুটি কান্নাকাটি করে ঘর থেকে বের হয়ে এসে ঘটনাটি তার মাকে বলে।

ইত্তেফাক/আরকেজি