আগামী ১ আগস্ট থেকে সকল সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সর্বসাধারণের সুবিধার্থে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস রিফুয়েলিং কার্যক্রম পরপরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১ আগস্ট ২০১৯ হতে ২৪ ঘন্টা খোলা থাকবে।’
ইত্তেফাক/এএম

