ক্যারিবিয়ান সাগরে

ফের মাদক বহনকারী নৌকায় মার্কিন বাহিনীর হামলা, নিহত ৩

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৩:০৭

ক্যারিবিয়ান সাগরে ফের সন্দেহভাজন মাদক বহনকারী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। 

রোববার (২ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এ নিয়ে গত সেপ্টেম্বর থেকে চলমান মাদকবিরোধী অভিযানে ১৩ বার হামলা চালালো মার্কিন বাহিনী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সবশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেন। 

স্যোশাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই অভিযানে চোরাচালান পথে মাদক বহনকারী একটি নৌকা লক্ষবস্তু করা হয়েছে। এই অভিযানে কোনো মার্কিন বাহিনীর ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
 
আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ সত্ত্বেও গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী।
 
এর আগে গত বৃহস্পতিবার পূর্ব প্রশান্ত মহাসাগরে এক মাদক বহনকারী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত চারজন নিহত হন।
 


ইত্তেফাক/পিএস