মেট্রোরেল চলাচলে বিঘ্ন

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৩:২৭

মেট্রোরেল চলাচল আবার বিঘ্নিত হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভ্যারিফাইড ফেসবুকে জানায়, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পল্লবী হতে মিরপুর ১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের উপর বাহির হতে তার নিক্ষেপ করায় উহা অপসারণের জন্য অদ্য দুপুর ১২:৪০ হতে ১:১০ পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

জানা যায়, রাজধানীর মিরপুর এলাকায় মেট্রোর বিদ্যুৎ পরিবাহী তারে ডিশের কেব্‌ল পাওয়া গেছে। মেট্রোর তারকে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম বলে। এর মাধ্যমে মেট্রোর ট্রেনে বিদ্যুৎ পরিবাহিত হয়।

ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বেলা পৌনে একটার দিকে বলেন, ডিশের কেব্‌ল সরানোর চেষ্টা চলছে। আধঘণ্টার মধ্যে মেট্রোরেল চলাচলের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এমএস