আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-০১ আসনে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
চট্টগ্রাম থেকে যারা বিএনপির মনোনয়ন পেয়েছেন তারা হলেন, চট্টগ্রাম-০১ আসনে নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-০২ আসনে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-০৪ আসনে কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-০৫ আসনে মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-০৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-০৮ আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-০৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনে মো. এনামুল হক, চট্টগ্রাম-১৩ আসনে সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬ আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা মনোনয়ন পেয়েছেন।
চট্টগ্রাম-৩, ৬ , ১১, ১৪ ও ১৫ আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।
