বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায় 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ২১:১৪

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামতের কাজের জন্য বুধবার (৫ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইনটিকে সচল বলেই বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে কেউ অসাবধানতাবশত কোনো দুর্ঘটনার শিকার না হন। এছাড়াও, সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ ও উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী।

ইত্তেফাক/এসএএস