প্রথম নারী জেলা প্রশাসক পেলো রাঙ্গামাটি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৩:৪২

রাঙ্গামাটি পার্বত্য জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে নাজমা আশরাফী নিয়োগ পেয়েছেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই নিয়োগের সঙ্গে রাঙ্গামাটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

নিয়োগ প্রজ্ঞাপন স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম।

নাজমা আশরাফী ২৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। করোনাকালীন সময়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। পরে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করেন।

নাজমা আশরাফী জানান, গত বৃহস্পতিবার রাতে প্রঞ্জাপন হয়েছে। খুব শীঘ্রই রাঙ্গামাটিতে যোগদান করবেন।

ইত্তেফাক/এএইচপি