ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির ঢামেকে মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৯:০১

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে শফিকুর রহমান (৮৪) নামের এক বন্দীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে কারারক্ষীরা ওই কয়েদিকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি কয়েদি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম সেরাজুল হক।

 
ইত্তেফাক/এমএস