মিস ইউনিভার্সের ৭৪তম আসর বসেছে থাইল্যান্ডে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। বুধবার (১৯ নভেম্বর) ১২১টি দেশের প্রতিযোগীরা হাঁটেন নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরে। বিশ্বের সামনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প— জামদানি শাড়ি। তার জাতীয় পোশাকটি দেশের রাজকীয় ঐতিহ্য তুলে ধরেছে।
