শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। সিরিজ নিশ্চিতের পর নিয়ম রক্ষার এই ম্যাচ কিছুটা ধীরেই শুরু করে স্বাগতিকরা। আর তাদের শুরুর ইনিংসে প্রথম হানা দেন শফিউল ইসলাম।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট হাতে ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে ওপেনিংয়ে নামে অভিস্কা ফার্নান্ডো ও অধিনায়ক দিমুথ করুনারত্নে। তবে শুরুটা হয় ধীর। ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন শফিউল ইসলাম। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে ওপেননার অভিস্কা ফার্নান্ডোকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন শফিউল। তখন স্বাগতিকদের দলীয় সংগ্রহ মাত্র ১৩।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১২ ওভার শেষে এক উইকেটের বিনিময়ে ৫১ রান।
আরও পড়ুন: মোরেলগঞ্জে গভীর রাতে ৬ বাড়িতে হামলা, আওয়ামী লীগ কর্মী খুন
এর আগে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অন্য দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তাই এক রকম নিয়ম রক্ষার ম্যাচে আজ স্বাগতিকদের বিপক্ষে খেলছে বাংলাদেশ।
ইত্তেফাক/জেডএইচডি
